বাংলাদেশ দাবা ফেডারেশনের বর্তমান নিয়মানুযায়ী জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপে কেবল মাত্র সর্বশেষ জাতীয় দাবা চ্যাম্পিয়ন ও রানার-আপ সরাসরি খেলার সুযোগ পাবেন।
৫০ তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ (কোয়ালিফায়িং ইভেন্ট জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬)
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আগামী ১৮ হতে ২৬ অক্টোবর, ২০২৬ পর্যন্ত তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার (গতবারের চ্যাম্পিয়ন ও রানার-আপ ব্যাতীত), ২১০০ এর উপর রেটিং প্রাপ্ত খেলোয়াড়, সর্বশেষ জাতীয় দাবার তৃতীয় হতে চতুর্দশ স্থান প্রাপ্ত খেলোয়াড়, জাতীয় জুনিয়র ও বালিকা চ্যাম্পিয়ন, ২০২৬ সনের মহিলা দাবা অলিম্পিয়াড দলের খেলোয়াড়, ৬ টি জোন থেকে বাছাইকৃত খেলোয়াড়রা জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংখ্যা সর্বোচ্চ ৬০ জন হবে।
প্রতিদিন এক রাউন্ড করে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন খেলা শুরু হবে বেলা ৩-০০ (তিন) টা হতে। প্রত্যেক খেলোয়াড় খেলা শেষ করার জন্য ৯০ মিনিট করে সময় পাবেন এবং প্রতি চালের সাথে ৩০ সেকেন্ট করে যোগ করা হবে।
এবারের জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ হতে শীর্ষস্থান প্রাপ্ত ১২ জন খেলোয়াড় ৫০ তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন। জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপ রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। জাতীয় ‘এ’ দাবায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের যোগ্যতা অনুযায়ী উপস্থিতি ফি প্রদান করা হবে এবং অর্থ পুরস্কারের ব্যবস্থা থাকবে।
আগামী ১৮ হতে ২৬ অক্টোবর, ২০২৬ পর্যন্ত তারিখে অনুষ্ঠেয় এবারের ৫০ তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী সকল খেলোয়াড়কে নিম্নোক্ত লিংকে অন লাইন এন্ট্রি করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এন্ট্রি লিংকঃ https://forms.gle/7LoKGV13uqaPrYLNA
|
23, October 2026
|
![]() 11, October 2026
|
![]() 08, October 2026
|
Bangladesh Chess Federation©2026
