News

23, October 2026

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৫০ তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পাঁচ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে শীর্ষে রয়েছেন।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ ও ঢাকার ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
চার পয়েন্ট করে নিয়ে ৮ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েরেন। এরা হলেনঃ বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, কক্সবাজার জেলার ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ শাকের উল্লাহ, সিলেটের ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকার ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়র ও রায়ান রশিদ মুগ্ধ।
ষষ্ঠ রাউন্ডের খেলা আজ (শুক্রবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায়ঃ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সাথে ড্র করেন।
ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়রকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরীকে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ শাকের উল্লাহ দিব্য দাস গুপ্তকে, রায়ান রশিদ মুগ্ধ ক্যান্ডিডেট মাস্টার এস, এম, স্মরনকে, মোঃ নাসির উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমানকে, মেহেরাব হোসেন আয়াজ ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামকে, তাশরিক সায়হান শান মোহাম্মদ শামীমকে, ফয়সাল হোসেন মুহতাদি তাজওয়ার নাশিদকে, গোলাম মোস্তফা ভূঁইয়া নাফিস ফুয়াদ জাহিনকে, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ সনাতন জাহিদকে, মোঃ আতাউর রহমান মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে, হৃষিন তালুকদার ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধানকে, ক্যান্ডিডেট মাস্টার টুটুল ধর শতদ্রু শোভন দে-কে, ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো চানু মিয়াকে ও শেখ রাশেদুল হাসান রায়ানকে পরাজিত করেন।
ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী তুষিন তালুকদারের সাথে ও মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু শরীফ মোঃ মারুফের সাথে ড্র করেন।
সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল (শনিবার) বেলা ৩-৩০ (সাড়ে তিন) টা হতে একই স্থানে শুরু হবে।