News

08, October 2026


বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বার্জার পেইন্টস ৪৪ তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

পাঁচ পয়েন্ট নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ৪ জন খেলেয়াড়। এরা হলেনঃ বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, বাংলাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও মহিলা ক্যান্ডিডেট ইশরাত জাহান দিবা।

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় মিতিভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, বরিশালের জান্নাতুল প্রীতি এবং এসএসপিএল স্পোর্টিং ক্লাবের  জিন্নাত আক্তার শাহনাজ।

পঞ্চম রাউন্ডের খেলা আজ (বুধবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের হল-রুমে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার সাথে ও মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু জান্নাতুল প্রীতির সাথে ড্র করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান  আলো জান্নাতুল ফেরদৌসীকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে ও জিন্নাত আক্তার শাহনাজ নুশরাত জাহান লিজাকে পরাজিত করেন।

আগামীকাল (শুক্রবার) বেলা ৩-৩০ (সাড়ে তিন) টা হতে সপ্তম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।