News

11, October 2026



বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বার্জার পেইন্টস ৪৪ তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন চ্যাম্পিয়ন হাব গৌরব অর্জন করেছেন। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ রানার-আপ এবং মহিলা ক্যান্ডিডেট ইশরাত জাহান দিবা তৃতৃীয় স্থান লাভ করেছেন। দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন ও ওয়াদিফা এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবা প্রত্যেকে ৯ খেলায় ৭ পয়েন্ট করে অর্জন করেছেন। টাইব্রেকিং পদ্ধতিতে  মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরি শিরোপা জয় করেন, মহিলা আন্তর্জাতিক মাস্টার  ওয়াদিফা রানার-আপ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবা তৃতীয় হন।



সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৭ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের স্থান নির্ধারণ করা হয়। এদের স্থান গুলো হলোঃ চতুর্থ- বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, পঞ্চম- মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ষষ্ঠ-বালাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী, সপ্তম-বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, অষ্টম- মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, নবম-ফেনির নুশরাত জাহান লিজা, দশমএসএসপিএল স্পের্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ
ছয় পয়েন্ট করে অর্জন করেন ৫ জন খেলোয়াড় টাইবেকিং পদ্ধতিতে এদের মধ্যে গাইবান্ধার সানজিদা সাকিব একাদশ ও ঢাকা সিটির খন্দকার অনিকা মাওলা দ্বাদশ স্থান পেয়ে জাতীয় মহিলা ‘এ’ দাবায় উন্নীত হয়েছে।



ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম এয়োদশ, চট্টগ্রামের তাসফিয়া তাহসিন প্রিমা চতুর্দশ ও রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী পঞ্চদশ হয়ে বাদ পড়েছেন।

আজ (রোববার) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবার সাথে, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা মহিলা ফিদে মাস্টার ইভার সাথে, মহিলা ফিদে মাস্টার খুশবু মহিলা ক্যান্ডিডেট মাস্টার আলোর সাথে ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভার সাথে ড্র করেন। লিজা জান্নাতুল প্রীতিকে, সানজিদা মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, অনিকা সিমন আহমেদকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জারিন জারিন তাসনিমকে, প্রিমা রায়েনা হাসানকে ও জান্নাতুল ফেরদৌসী মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন।



এ ইভেন্টের শীর্ষ স্থান প্রাপ্ত ১২ জন বার্জার পেইন্টস ৪৪ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। গতবারের মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও রানার-আপ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সরাসরি মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলবেন।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ঢাকা এবং বিভিন্ন জেলা থেকে ৭৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।