News

31, August 2026


মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ (সোমবার) হতে ২১ তম দাতো আর্থার তান মারদেকা ওপেন দাবা চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছে। আজ প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চিনের ওয়াং জিয়ানকে পরাজিত করে শুভ সূচনা করেছেন। অপরদিকে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় মালয়েশিয়ার চং জিন চেংয়ের সাথে ড্র করেন। ৯ রাউন্ড সুিইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৯ টি দেশের ১১ জন গ্র্যান্ড মাস্টার, ২৩ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১১৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।