09, September 2026
মালয়েশিয়ার জোহর শহরে অনুষ্ঠানরত ১ম বেরজায়া গ্লোবাল ওপেন দাবা ২০২৬ মাস্টার্স এর তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের গ্র্যান্ড মাস্টার জি, বি, হার্ষবর্ধনের সাথে ড্র করেন। আজ (বুধবার) স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ কালো ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৩২ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার হার্ষবর্ধনের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৩ খেলায় আড়াই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৯ জনের সাথে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় তৃতীয় রাউন্ডে মালয়েশিয়ার ফিদে মাস্টার অ্যাং আর্ন জি এন্ডারসনের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার নীড় ৩ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন।
|
23, October 2026
|
![]() 11, October 2026
|
![]() 08, October 2026
|
![]() 07, October 2026
|
![]() 09, September 2026
|
Bangladesh Chess Federation©2026
