17, August 2026
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে অনুষ্ঠানরত ৩২ তম আবুধাবী ইন্টারন্যাশনাল ফেস্টিভালেরর মাস্টার ইভেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের ফিদে মাস্টার অর্নব আগওয়ালকে পরাজিত করেন। গতকাল (রোববার) দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। গত শনিবার থেকে এ ইভেন্টের খেলা শুরু হয়েছে, প্রথম রাউন্ডের ফাহাদ ভারতের ফিদে মাস্টার বিনু দেবদূতের কাছে হেরে যান। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ দুই খেলায় এক পয়েন্ট পেয়েছেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠানরত এ ইভেন্টে ২১ টি দেশের ১৭ জন গ্র্যান্ড মাস্টার, ৫ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৩২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৪ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১০৯ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। আজ (মঙ্গলবার) তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রাশিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার ভ্যালেরিয়া ক্লেইমেনোভার সাথে খেলবেন।
|
23, October 2026
|
![]() 11, October 2026
|
![]() 08, October 2026
|
![]() 07, October 2026
|
![]() 09, September 2026
|
Bangladesh Chess Federation©2026
