News

20, August 2026


সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে অনুষ্ঠানরত ৩২ তম আবুধাবী ইন্টারন্যাশনাল ফেস্টিভালেরর মাস্টার ইভেন্টের পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সিরিয়ার ফিদে মাস্টার  মাজেন ফান্দিকে পরাজিত করেন। গতকাল (বুধবার) পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়, পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৫ চালে জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৫ খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন। আজ (বৃহস্পতিবার) প্রতিযোগিতার বিরতি-দিন। আগামীকাল (শুক্রবার) ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সুইডেনের ফিদে মাস্টার আরিবিন রাস্টির সাথে খেলবেন।